ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ‘অনিশ্চয়তা’

  • আপডেট সময় : ১২:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার ঘোষণা দেয়া হলেও ক্যাম্পাসগুলোতে শুরু হয়নি অ্যাকাডেমিক কার্যক্রম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিনিধি রাসেল সরকার বিবিসি বাংলাকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো একাডেমিক কার্যক্রম শুরু হয়নি।

রাসেল সরকার বলেন, ‘শিক্ষার্থীরা কাল থেকে ধীরে ধীরে হলে উঠতে শুরু করলেও ক্লাস শুরু হয় নাই। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং খোলা।’

কবে নাগাদ শুরু হতে পারে, সে সম্পর্কে কিছু জানানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বলেছে যে শিগগিরই। কিন্তু সেটা কবে, তা বলেনি এখনো। কারণ ‘নরমালাইজ’ হতে সময় লাগবে।’

‘আর ক্লাস নিবে কারা? কোনো কোনো টিচার থাকলেও ভিসি-ই তো বাসায় নাই,’ যোগ করেন তিনি।

কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে উত্তপ্ত ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাস।

একটি গণমাধ্যমের রাবি ক্যাম্পাস প্রতিনিধি ও শিক্ষার্থী মীর কাদিরের সাথেও কথা হয়েছে বিবিসি বাংলার। তিনি জানিয়েছে, অনেকেই ক্যাম্পাসে এসেছে। ‘গতকাল রাতেও প্রতিটা হলেও পাঁচ-ছয়জন করে ছিল।’

তবে ক্লাস কবে শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি কাদিরও।

তিনি বলেন, ‘গতকালও প্রশাসনের বা শিক্ষকদের কেউ অফিসে আসেনি, আজকেও অফিস করবে না।’

এবারের আন্দোলনের অন্যতম দাবি ছিল কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের ভিসি বা দায়িত্বপ্রাপ্তদের পদত্যাগ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রশাসনের একজনের সাথে কথা বলেছি। তিনি বলেছেন, আমাদের (প্রশাসনের) ফুল বডি একযোগে পদত্যাগ করার একটা আলোচনা চলছে।’

এখানে প্রশাসন বলতে তিনি শিক্ষকদেরকেও বুঝিয়েছেন, কারণ ‘বিশ্ববিদ্যালয়ে যেসব প্রশাসনিক পদ ছিল, সেখানে শিক্ষকদেরকে নিয়োগ দেয়া হয়েছে। তাই, কর্মকর্তাদের পজিশনে শিক্ষকরাই থাকেন।’

কাদির আরো জানান, চলমান আন্দোলনের সহিংসতার প্রতিবাদে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে সাহেববাজার পর্যন্ত নগ্ন পায়ে হাঁটবেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

এদিকে ঢাকার অদূরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা চলছে।
সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ‘অনিশ্চয়তা’

আপডেট সময় : ১২:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪