ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে

  • আপডেট সময় : ১২:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • / 193
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ৪৮৯ জনে দাঁড়িয়েছে।

এছাড়া প্রাণঘাতি কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি তিন লাখ ২৫ হাজার ৭২ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নির্বাচনের পর গত চার দিন ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিন লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। শনিবার শনাক্ত রোগীর সংখ্যা ছিল এক লাখ ৩০ হাজার।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ৯৯ লাখ ৬১ হাজার ৩২৪ জনে দাঁড়িয়েছে এবং দুই লাখ ৩৭ হাজার ৫৬৬জন মৃত্যুবরণ করেছেন।

যুক্তরাষ্ট্রের পর ক্ষতিগ্রস্তের তালিকায় পর্যায়ক্রমে শীর্ষে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৮৫ লাখ ৭ হাজার ৭৫৪জন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ১২১ জন।

মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৬ লাখ ৫৩ হাজার ৫৬১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬৯ জনের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে

আপডেট সময় : ১২:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০