ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার: বিমানবন্দর থানায় মামলা মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা ও রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার: নিন্দা ও মুক্তির দাবি জামায়াতের পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার ১২ লাখ টাকার গরু সম্পদ মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিভাবক গ্রেপ্তার ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ

বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ৮ কোটি ছাড়াল

  • আপডেট সময় : ০৩:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বব্যাপী চলছে কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ। নতুন রোগী শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সমানতালে বেড়ে চলেছে মৃত্যুর হার।

রোববার সকালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট কোটি তিন লাখ ১৭ হাজার ৮২০ জনে।

এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭ লাখ ৫৬ হাজার ৯২১ জনে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে এক কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৫৯ জন করোনায় আক্রান্ত এবং তিন লাখ ৩১ হাজার ৯০২ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত এক কোটি এক লাখ ৬৯ হাজারের বেশি এবং মারা গেছেন এক লাখ ৪৭ হাজার ৩৪৩ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী প্রায় ৭৪ লাখ ৬৬ হাজার এবং মৃত্যু হয়েছে এক লাখ ৯০ হাজার ৭৯৫ জনের।

রোগী শনাক্তের দিক দিয়ে তালিকার পরবর্তী কয়েকটি দেশ হলো রাশিয়া (২৯ লাখ ৯২ হাজারের বেশি), ফ্রান্স (২৬ লাখ ৭ হাজারের বেশি), যুক্তরাজ্য (২২ লাখ ৬২ হাজারের বেশি) ও তুরস্ক (২১ লাখ ৩৩ হাজারের বেশি)।

মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে মেক্সিকো (এক লাখ ২২ হাজার ২৬ জন)। তারপরে ইতালিতে ৭১ হাজার ৬২০ জন, যুক্তরাজ্যে ৭০ হাজার ৫১৩ জন, ফ্রান্সে ৬২ হাজার ৬৯৪ জন ও ইরানে ৫৪ হাজার ৫৭৪ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ৮ কোটি ছাড়াল

আপডেট সময় : ০৩:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০