ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ দলের প্রশংসা

  • আপডেট সময় : ০৩:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭
  • / 240
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে গতরাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম ম্যাচে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের জোড়া সেঞ্চুরির সাথে পঞ্চম উইকেটে দু’জনের রেকর্ড ২২৪ রানের জুটিতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে অষ্টম আসরের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার আশা ধরে রাখে টাইগাররা। বীরোচিত এমন জয়ের পর বিশ্ব গণমাধ্যমে প্রশংসার জোয়াড়ে ভাসছে বাংলাদেশ দল। বিশ্বের সকল জনপ্রিয় পত্রিকা, টিভি সংবাদে ভালোভাবেই জায়গা করে বাংলাদেশের অবিস্মরণীয় এ জয়।

যুক্তরাজ্যের পত্রিকা দ্য টেলিগ্রাফ লিখেছে, ‘নিউজিল্যান্ডকে বিদায় করে দিলো সাকিব-মাহমুদুল্লাহ।’

যুক্তরাজ্যের আরেক পত্রিকা দ্য গার্ডিয়ানের শিরোনাম ছিলো এমন, ‘নিউজিল্যান্ডকে হারিয়ে চাম্পিয়ানস ট্রফির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ’।

ভারতের এনডিটিভিতে অনলাইনে লিখেছে, ‘সাকিব, মাহমুদুল্লাহর সেঞ্চুরির কাছে হারতে হলো নিউজিল্যান্ডকে। তাদের রেকর্ড ২২৪ রানের জুটিতে বাংলাদেশ ব্যাটিং ধস থেকে বেরিয়ে আসে এবং ৫ উইকেটে জয় নিয়ে মাঠে ছাড়ে।’

ভারতের কলকাতার সবচেয়ে জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনাম, ‘কার্ডিফে দুই বাঘের দাপটে ছিটকে গেলো নিউজিল্যান্ড’। শিরোনাম দেয়া ওই প্রতিবেদনে পত্রিকাটি লিখেছে, ‘সাকিব-মাহমুদুল্লাহর মহাকীর্তিতে বাংলাদেশের ক্রিকেটে এল এক অসাধারণ জয়। যে জয় তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দৌঁড়ে টিকিয়ে রাখলো। আর ছিটকে দিলো নিউজিল্যান্ডকে।’

বিবিসির ইংরেজি ভার্সনে শিরোনামে লেখা হয়েছে, ‘নিউজিল্যান্ডকে হারাতে রেকর্ড করলো বাংলাদেশ’। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ব্যাটিংয়ে ঐতিহাসিক সাফল্য দেখিয়েছে।’

পাকিস্তানের ডন পত্রিকার শিরোনামে ছিলো এমন, ‘সাকিব-মাহমুদুল্লাহর ব্যাটিং-এ শেষ নিউজিল্যান্ড।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ দলের প্রশংসা

আপডেট সময় : ০৩:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭