ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বুন্দেসলিগায় প্রথম নারী কোচ হিসেবে নিয়োগ পেলেন মেরি-লুইস

  • আপডেট সময় : ১০:৫২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 21
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বুন্দেসলিগার ইতিহাসে প্রথম নারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মেরি-লুইস এতা। ইউনিয়ন বার্লিন স্টেফেন বমগার্টকে বরখাস্ত করার পর মেরি-লুইস এই পদে আসীন হয়ে ইতিহার রচনা করেছেন।

৩৪ বছর বয়সী এতা ইউরোপের বড় কোনো লিগে পুরুষদের শীর্ষ সারির দলের প্রথম নারী কোচ হিসেবে নিয়োগ পেলেন। তিনি এর আগে বুন্দেসলিগায় প্রথম নারী সহকারী কোচ ছিলেন। মৌসুমের বাকি সময়ের জন্য বার্লিনের হেড কোচের দায়িত্ব পালন করবেন।

এ সম্পর্কে এতা বলেন, “এই চ্যালেঞ্জিং দায়িত্ব দেওয়ায় আমি খুবই আনন্দিত।”

শনিবার শেষ স্থানে থাকা হেইডেনহেইমের কাছে ৩-১ গোলে হারের পর রোববার সকালে বামগার্টকে বরখাস্ত করা হয়। মৌসুমের দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্স খারাপ হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বার্লিন। ক্রিসমাসের পর থেকে ইউনিয়ন বার্লিন মাত্র দুটি ম্যাচ জিতেছে এবং বর্তমানে তারা রেলিগেশন প্লে-অফ অঞ্চলের থেকে সাত পয়েন্ট এগিয়ে আছে।

ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হর্স্ট হেল্ড বলেন, “মৌসুমের দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ এবং লিগে টিকে থাকতে আমাদের দ্রুত পয়েন্ট দরকার। সাম্প্রতিক পারফরম্যান্স আমাদের এই বিশ্বাস দেয় না যে বর্তমান কাঠামোতে আমরা পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারব।”

খেলোয়াড় হিসেবে টারবাইন পটসডামের হয়ে ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি তিনটি বুন্দেসলিগা শিরোপা জিতেছেন এতা। তিনি আগামী গ্রীষ্মে ইউনিয়ন বার্লিনের নারী দলের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

এর আগে লোয়ার টায়ারের লিগগুলোতে নারী কোচরা পুরুষদের দল পরিচালনা করলেও, শীর্ষ টায়ারে এমন ঘটনা এই প্রথম। বর্তমানে জার্মান তৃতীয় বিভাগের ইনগলস্টাড্ট এফসির কোচ সাব্রিনা উইটম্যান এবং ফরাসি দ্বিতীয় বিভাগের ক্লাব ক্লেমরের ২০১৭ সাল পর্যন্ত তিন মৌসুমের কোচ ছিলেন করিন দিয়াক্রে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুন্দেসলিগায় প্রথম নারী কোচ হিসেবে নিয়োগ পেলেন মেরি-লুইস

আপডেট সময় : ১০:৫২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬