ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর স্বাভাবিক ছন্দে ফিরছে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী

বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় দিনের খেলা

  • আপডেট সময় : ০৬:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • / 232
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সফরকারী বাংলাদেশ ‘এ’ এবং পাকিস্তান শাহিনস (পাকিস্তান ‘এ’) দলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচের তৃতীয় দিন খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে।।
গতকাল, দ্বিতীয় দিন শেষে সফরকারী বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ৬ উইকেট হাতে নিয়ে ২৪৫ রানে এগিয়ে ছিলো পাকিস্তান শাহিনস।
প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের ১২২ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৯০ ওভারে ৪ উইকেটে ৩৬৭ রান করেছিলো পাকিস্তান শাহিনস। দলের পক্ষে উমর আমিন ১৭৭, সৌউদ শাকিল ৭৬, মোহাম্মদ হুরাইরা ৩৯ রান করেন। সাদ খান ৩১ ও কামরান গুলাম ২০ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ ‘এ’ দলের হাসান মুরাদ ৪৯ রানে ২টি এবং তানজিম হাসান ও নাইম হাসান ১টি করে উইকেট নেন।
এর আগে, প্রথম দিনই ১২২ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’। দলের পক্ষে ওপেনার মাহমুদুল হাসান জয় ১১৬ বল খেলে ৯টি চারে সর্বোচ্চ ৬৫ রান করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় দিনের খেলা

আপডেট সময় : ০৬:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪