ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

বেলারুশ একটি ক্ষুদ্র বিমান ঘাঁটি থেকে রুশ বিমান ধ্বংস করেছে

  • আপডেট সময় : ০১:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বেলারুশের নির্বাসিত বিরোধী দলীয় নেতা রোববার বলেছেন, তার পক্ষের যোদ্ধারা রাজধানী মিনস্কের কাছে একটি ক্ষুদ্র বিমান ঘাঁটি থেকে রাশিয়ার একটি বিমান ধ্বংস করেছে।

বিরোধী দলের নেতা স্বিয়াতলানা সিখানৌস্কায়ারের ঘনিষ্ঠ উপদেষ্টা ফ্রাঙ্ক ভায়াকোর্কা টুইটার বার্তায় জানান, ‘দলীয় যোদ্ধারা মিনস্কের কাছে মাচুলিশ্চির বিমানঘাঁটিতে রাশিয়ার একটি ব্যতিক্রম বিমান উড়িয়ে দেয়ার একটি সফল অভিযান চালানোর খবর নিশ্চিত করেছে।’

তিনি আরো জানান, ‘এটি হচ্ছে ২০২২ সালের শুরু থেকে চালানো সবচেয়ে সফল একটি অভিযান।’

তিনি জানান, বেলারুশের দুই নাগরিক এ অভিযান চালাতে ড্রোন ব্যবহার করে। তারা ইতোমধ্যে দেশ ছেড়ে চলে গেছে এবং নিরাপদ রয়েছে।

বিরোধী দলের একেবারে পক্ষে কাজ করা সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রাশিয়ার কোন ধরনের বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সে ব্যাপারে ভায়াকোর্কা কিছু জানাননি। তবে বিমানটির মূল্য ৩৩০ মিলিয়ন ইউরো বলে উল্লেখ করা হয়। আর এটি একটি এ-৫০ নজরদারি বিমান ছিল।

এ সংবাদের প্রতিক্রিয়ায় সিখানৌস্কয়া টুইটারে লিখেছেন, ‘বেলারুশের রাশিয়ান হাইব্রিড দখলকে প্রতিহত করা এবং ইউক্রেনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়া বেলারুশের সকল নাগরিকদের জন্য আমি গর্বিত।’

তবে এ খবর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকেও এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়া হয়নি।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেলারুশ একটি ক্ষুদ্র বিমান ঘাঁটি থেকে রুশ বিমান ধ্বংস করেছে

আপডেট সময় : ০১:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩