ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বৈরী দেশগুলোতে তেল রফতানিতে নিষেধাজ্ঞা রাশিয়ার

  • আপডেট সময় : ১১:৫২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার তেলের দাম বেঁধে দেয়া দেশগুলোতে তেল বিক্রি নিষিদ্ধ করে একটি ডিক্রি জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রুশ হামলার প্রেক্ষাপটে পাশ্চাত্যের দেশগুলো তেলের মূল্য বেঁধে দিয়েছিল। এর জবাবে ওইসব দেশ ও কোম্পানির কাছে তেল বিক্রিই নিষিদ্ধ করে দিলো রাশিয়া।

রাশিয়া যে এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করবে, তা অনুমিতই ছিল। মঙ্গলবার তারা ওই পদক্ষেপের কথা ঘোষণা করেছে। মস্কো ১ ফেব্রুয়ারি থেকে পাঁচ মাসের জন্য ওইসব দেশ ও কোম্পানির কাছে তেল ও তেলজাত সামগ্রী রফতানি নিষিদ্ধ করেছে।

প্রেসিডেন্টের ডিক্রিতে বলা হয়েছে, পুতিনের বিশেষ সিদ্ধান্তে পৃথক পৃথক ক্ষেত্রে তেল বিক্রির নিষেধাজ্ঞাতা প্রত্যাহার করা হতে পারে।

বিশ্বের প্রধান শক্তিগুলোর গ্রুপ অব সেভেন, ইউরোপিয়ান ইউনিয়ন ও অস্ট্রেলিয়া চলতি মাসে রাশিয়ার সাগরবাহিত অপরিশোধিত তেলের দাম বেঁধে দেয় ব্যারেলপ্রতি ৬০ ডলার। এই ঘোষণা ৫ সেপ্টেম্বর কার্যকর হয়েছে।

রাশিয়া যাতে উচ্চতর মূল্যে তৃতীয় দেশগুলোর কাছে তেল বিক্রি করতে না পারে, সেজন্যই পাশ্চাত্যের দেশগুলো এই দাম বেঁধে দিয়েছিল। দেশগুলো রাশিয়ার রাজস্বও হ্রাস করতে চেয়েছিল এর মাধ্যমে।

রাশিয়া দৃঢ়ভাবে বলছে, তারা নতুন ক্রেতা খুঁজে নিতে পারবে এবং মূল্য বেঁধে দেয়ার কোনো প্রভাবই পড়বে না।

তেল ও গ্যাস বিশেষজ্ঞ ভাইচেস্লাভ মিশচেনকো আলজাজিরাকে বলেন, পুতিনের এই নির্দেশের ফলে দ্রুত তেলের দাম বেড়ে যাবে।

রাশিয়া হলো সৌদি আরবের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রফতানিকারক দেশ। তাদের তেল বিক্রিতে জটিলতা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সমস্যা হয়ে যায়।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৈরী দেশগুলোতে তেল রফতানিতে নিষেধাজ্ঞা রাশিয়ার

আপডেট সময় : ১১:৫২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২