ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বৈশ্বিক সঙ্কট উত্তরণে ভূমিকা রাখুন : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১১:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সঙ্কট উত্তরণে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে আমাদের দেশের জনগণকে বৈশ্বিক সঙ্কটের মধ্যে ভোগান্তিতে পড়তে না হয়। নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারও কিছু দায়িত্ব আছে এবং আপনাকে সে দায়িত্ব পালন করতে হবে।’

গত ১৪ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত পৃথক নির্বাচনে নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে আবদুল ওয়াদুদ পিন্টু ও রুহুল আমিনকে শপথবাক্য পড়নোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদ্বয়কে শপথ বাক্য পাঠ করান। আর জেলা দুটি পরিষদের ১৯ জন নির্বাচিত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান এলজিআরডি ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ।

প্রধানমন্ত্রী এ সময় সারাদেশে প্রতি ইঞ্চি পতিত জমি চাষের আওতায় নিয়ে আসার মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন।

তিনি বলেন, সারাদেশের সব আবাদি জমি যদি চাষের আওতায় আনা যায়- তাহলে দেশে আর কোনো সঙ্কট থাকবে না।

এ ব্যাপারে তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে নিজের খাবার নিজে উৎপাদনে মানুষকে সচেতন করতে সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী সঙ্কট কাটিয়ে উঠতে প্রতিটি খাতে কঠোরতা দেখাতে এবং সঞ্চয় করতে সবার প্রতি আহবান জানান। কেননা বিশ্বজুড়ে আমদানী পণ্যের দাম অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে।

শেখ হাসিনা দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে- জনপ্রতিনিধিদের স্থানীয় উন্নয়ন তহবিলের যথাযথ ব্যবহার এবং স্থানীয় প্রকল্পের মানসম্মত কাজ নিশ্চিত করতে বলেন।

তিনি আরো বলেন, ‘নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনাকে বরাদ্দকৃত স্থানীয় তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কাজ করতে হবে কারণ উন্নয়নের দিক থেকে কোনো এলাকা পিছিয়ে নেই।’

প্রধানমন্ত্রী চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করতে তাদের দেখাশোনা করার পরামর্শও দেন।

প্রধানমন্ত্রী জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনপ্রতিনিধিদের জন কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানান।

প্রধানমন্ত্রী গৃহহীন ও ভূমিহীনদের বিনামূল্যে ঘর করে দেয়ার সরকারের পদক্ষেপের অংশ হিসেবে জনপ্রতিনিধিদেরকেও রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সারাদেশে ভূমিহীন ও ভূমিহীনদের একটি তালিকা তৈরি করতে বলেন।

তিনি আরো বলেন, সারাদেশে ৩৫ লাখ ভূমিহীন ও গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর-বাড়ি করে দেয়া হয়েছে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৈশ্বিক সঙ্কট উত্তরণে ভূমিকা রাখুন : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২