ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ব্রাজিলের লুলাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন, একসাথে কাজ করার আশা ব্যক্ত

  • আপডেট সময় : ১০:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়েছেন এবং বিশ্ব শান্তির লক্ষ্যে একসাথে কাজ করার পাশাপাশি দুই দেশের পারস্পরিক কল্যাণে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আগ্রহ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩১ অক্টোবর) লুলা দা সিলভাকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আপনার অসাধারণ বিজয় লাভের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ব্রাজিল পারস্পরিক কল্যাণে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে ব্যাপকভাবে সম্পৃক্ততার ফলে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে।

তিনি বলেন, ‘দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বন্ধন সময়ের সাথে সাথে আরো গভীর হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের দুই দেশের জনগণের স্বার্থে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরো জোরদার করতে আমি আপনার সাথে কাজ করার জন্য আগ্রহী।’

তিনি বলেন, ‘একই সময়ে, আমরা এই কঠিন সময়ে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করতে পারি, যখন আমরা মহামারীর প্রভাব কাটিয়ে উঠছি এবং ইউক্রেন সংকটের প্রভাব মোকাবেলা করছি।’

এছাড়াও লুইস ইনাসিও লুলা দা সিলভার ব্যক্তিগত সুস্বাস্থ্য ও সুখ এবং ব্রাজিলের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন শেখ হাসিনা।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলের লুলাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন, একসাথে কাজ করার আশা ব্যক্ত

আপডেট সময় : ১০:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২