ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ব্রাসেলসের রাস্তায় সৈন্যদের উপর চাপাতি নিয়ে হামলা

  • আপডেট সময় : ০৪:২৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭
  • / 308
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কেন্দ্রস্থলে এক ব্যক্তি চাপাতি নিয়ে দুজন সৈন্যকে আক্রমণের পর গুলিতে নিহত হয়েছে। ত্রিশ বছর বয়েসী এই আক্রমণকারী ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় এবং হাসপাতালে মারা যায়। হামলার শিকার দুই সৈন্যের একজনের মুখমণ্ডল এবং আরেকজনের হাতে ক্ষত তৈরি হয়েছে।

গত বছর এক সন্ত্রাসী হামলায় বত্রিশ জন নিহত হবার পর থেকে ব্রাসেলসের রাস্তায় সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত মুখ। একটি বড়সড় নিরাপত্তা অভিযান পরিকল্পনার অংশ এটি যেটির মুখ্য উদ্দেশ্য হচ্ছে কোন সন্ত্রাসী হামলা হলে যাতে দ্রুত উদ্ধার তৎপরতা চালানো যায়। এই সৈন্যরা গত জুন মাসেই ব্রাসেলসের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীকে গুলি করে হত্যা করে। এরকম প্রেক্ষাপটে ব্রাসেলসের একবারে কেন্দ্রস্থলে থাকা বুলেভার্ড এমিলে জ্যাকমেইনে এই চাপাতি হামলার ঘটনা ঘটল।

কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, চাপাতি হাতে যে ব্যক্তিটি ওই দুই সৈন্যের উপর আক্রমণ চালায় সে ‘সন্ত্রাসী তৎপরতার জন্য পরিচিত ছিল না’ কিন্তু হামলা চালানোর সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে ওঠে।

প্রসিকিউটরের কার্যালয় বলছে, শুক্রবারের ওই হামলাটিকে একটি সন্ত্রাসী তৎপরতা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী রায়ান ম্যাকডোনাল্ড টুইটারের লিখেছেন, তিনি ওই এলাকা থেকে গুলির শব্দ শোনেন তারপর পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেন। বিবিসি বাংলা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাসেলসের রাস্তায় সৈন্যদের উপর চাপাতি নিয়ে হামলা

আপডেট সময় : ০৪:২৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭