ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ব্রুকলিন কমিউনিটি বোর্ড ১২–এর মেম্বার নির্বাচিত হলেন প্রবাসী নেতা ফিরোজ আহমেদ

  • আপডেট সময় : ০৭:১২:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 271
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের গর্ব, জনপ্রিয় কমিউনিটি সংগঠক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফিরোজ আহমেদ ব্রুকলিন কমিউনিটি বোর্ড ১২–এর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

ব্রুকলিনের কেনসিংটন, বোরো পার্ক, ওশান পার্কওয়ে এবং মিডউড এলাকার অধীনে থাকা কমিউনিটি বোর্ড ১২নিউইয়র্ক সিটি মেয়র, বোরো প্রেসিডেন্ট এবং কাউন্সিল মেম্বারদের সঙ্গে সমন্বয়ে স্থানীয় বাজেট, উন্নয়ন পরিকল্পনা, পুলিশি তৎপরতা, পার্ক ও পরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে থাকে।

সন্দ্বীপ সোসাইটি ইউএসএ-এর বর্তমান সভাপতি ফিরোজ আহমেদ একজন পরিচিত মুখ, যিনি দীর্ঘদিন ধরে প্রবাসী কমিউনিটিতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন। তিনি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক-এর দুই বারের নির্বাচন কমিশনার, ফোবানার সাবেক মেম্বার সেক্রেটারি এবং প্রধান নির্বাচন কমিশনার (সন্দ্বীপ সোসাইটি ইউএসএ)। বর্তমানে তিনি ফোবানার স্টিয়ারিং কমিটির ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি নিউইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্য হিসেবে ও নানা মানবিক ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় রয়েছেন। তাঁর এই নতুন দায়িত্ব প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের, যা ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ফিরোজ আহমেদ তার নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন এবং বলেছেন, “এই দায়িত্ব প্রাপ্তি শুধু ব্যক্তিগত সম্মান নয়, এটি কমিউনিটির সম্মিলিত স্বীকৃতি। আমি চেষ্টা করব বাংলাদেশি কমিউনিটির স্বার্থ রক্ষায় আমার সর্বোচ্চটুকু দিতে।”

প্রবাসী সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রুকলিন কমিউনিটি বোর্ড ১২–এর মেম্বার নির্বাচিত হলেন প্রবাসী নেতা ফিরোজ আহমেদ

আপডেট সময় : ০৭:১২:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫