ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

ভাই বলে সম্বোধন না করায় রাবি শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

  • আপডেট সময় : ১২:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 269
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:

ভাই বলে সম্বোধনবেয়াদবির অভিযোগ তুলে এক শিক্ষার্থীকে মারধর করেছে রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের শামসুজ্জোহা হল শাখার সাধারণ সম্পাদক বরজাহান আলী। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বিশ^বিদ্যালয়ের শামসুজ্জোহা হলে মারধরের এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ঐ শিক্ষার্থীর নাম শিলু হোসেন। তিনি বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং শামসুজ্জোহা হলের ৩১৬ নং রুমে থাকেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘‘সকালে ফারুক হত্যার বিচার দাবিতে ছাত্রলীগের শোক র‌্যালি ছিল। র‌্যালিতে যাওয়ার জন্য বের হতে দেরি হওয়ায় তার রুমের (৩১৬ নং) সামনে আসে ছাত্রলীগের হল শাখার সাধারণ সম্পাদক বরজাহান আলী। তিনি বলেন ‘আমাকে চেন?’ আমি বলি, চিনি। আমাকে তার নাম বলতে বললে আমি বরজাহান বলি। কিন্তু বরজাহানের সাথে ভাই না বলায় আমেকে কিল, ঘুষি, লাথি মারে ঐ নেতা।

ছাত্রলীগ নেতা বরজাহান আলী বলেন, শিলুকে ডাকতে গেলে ও আমার সঙ্গে বেয়াদবি করেছে। তাই আমি বেয়াদবির প্রতিবাদ করেছি, মারিনি।

এব্যাপারে জানতে চাইলে শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক গোলাম ছাদিক বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়, কেউ মারধরের ব্যাপারে অভিযোগও করেনি ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাই বলে সম্বোধন না করায় রাবি শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

আপডেট সময় : ১২:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭