ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ভারতের কাছে হেরে সাফের শিরোপা হাতছাড়া বাংলাদেশের

  • আপডেট সময় : ০৭:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 54
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

প্রথমার্ধে এক গোল করা ভারত দ্বিতীয়ার্ধে ২০ মিনিটের ঝড় তোলে। ৬৩ থেকে ৮৩ মিনিটের মধ্যে তারা করে আরো ৩ গোল।

সাফের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। ফাইনালে ভারতের সাথে পেরে উঠেনি জুনিয়র টাইগ্রেসরা। আসর জুড়ে দাপট দেখানো দলটা হেরে গেছে ৪-০ গোলে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় সাফ অনুর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। দু’ দলই ছিল আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

২০২৪ সালে ঢাকায় হওয়া অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই শিরোপা এককভাবে নিয়ে নিলো ভারত।

আগের ৬ আসরে ভারতের বিপক্ষে ৮ ম্যাচে বাংলাদেশ গোল খেয়েছিল মাত্র দু’টি। এবার এক ম্যাচেই হজম করল তার দ্বিগুণ গোল।

শেষটা ভালো না হলেও ফাইনালের আগ পর্যন্ত টুর্নামেন্টটা দারুণ কেটেছে বাংলাদেশের আলপি আক্তারের। ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়ে জিতেছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের কাছে হেরে সাফের শিরোপা হাতছাড়া বাংলাদেশের

আপডেট সময় : ০৭:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬