ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন মোমেন

  • আপডেট সময় : ০৮:৫৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করে পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার নয়াদিল্লিতে তারা দ্বিপক্ষীয় এই বৈঠকে মিলিত হন।

এ সময় তারা কুশল বিনিময় করেন এবং দ্বিপক্ষীয় স্বার্থের বিষয়ে আলোচনা করেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জি-২০এফএমএম এবং রাইসিনা ডায়ালগ ২০২৩ এর সাইডলাইনে মোমেনের সাথে তার সাক্ষাতের পরে জয়শঙ্কর এক টুইটে লিখেছেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সাথে দেখা করে খুব ভালো লাগছে, প্রতিবেশী সর্বদা সবার আগে।’

মোমেন তার ব্রাজিলিয়ান এবং সুইডিশ সমকক্ষদের সাথেও পৃথক বৈঠক করেছেন এবং সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন।

নয়া দিল্লিতে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কাউন্সিলের বর্তমান সভাপতি।

তারা পারস্পরিক স্বার্থের বিষয় এবং সহযোগিতার নতুন খাত নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেন মোমেন।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন মোমেন

আপডেট সময় : ০৮:৫৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩