ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ভারতের ১ শতাংশ ধনী দেশের ৫২ শতাংশ সম্পদের মালিক

  • আপডেট সময় : ০৩:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
  • / 332
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ ভারতে ধনীদের সম্পদ দিন দিন কতটা বাড়ছে তার একটা চমকে দেয়া মতো তথ্য দিলো অক্সফাম। দাভসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক অধিবেশনের আগে এক পরিসংখ্যান প্রকাশ করল আন্তর্জাতিক ওই সংস্থা।

সোমবার প্রকাশিত অক্সফামের রিপোর্টে দেখা যাচ্ছে ভারতে কোটিপতিদের অর্থ দিনে ২২০০ কোটি টাকা পর্যন্ত বেড়েছে গত বছর। দেশের ১ শতাংশ ধনীর সম্পদ বৃদ্ধি পেয়েছে ৩৯ শতাংশ পর্যন্ত। অন্যদিকে, দেশের অর্ধেক মানুষের সম্পদ বেড়েছে প্রায় ৩ শতাংশ।

অক্সফাম তার সমীক্ষায় জানিয়েছে, বিশ্বের ধনীদের সম্পদ গতবছর বেড়েছে ১২ শতাংশ। ডলারের হিসেবে তা ২৫ লাখ বিলিয়ন। আর দুনিয়ার গরিবদের সম্পদের পরিমাণ কমেছে ১১ শতাংশ।

সংস্থার ডিরেক্টর উইনি বায়ানিমা ওই সমীক্ষা রিপোর্ট সম্পর্কে জানিয়েছেন, দুনিয়ার ধনী-দরিদ্রের ওই ফারাকটা খুবই উদ্বেগজনক। ভারতে গুটিকয়েক দেশের সম্পদের অধিকাংশের মালিক। অন্যদিকে, দেশের গরিব মানুষ বেঁচে থাকার জন্য এখনো কঠিন লড়াই করছেন। দেশের ১ শতাংশ মানুষের সঙ্গে বাকি মানুষদের সম্পদের এই পার্থক্যটা দেশের সামাজিক ও গাণতান্ত্রিক কঠামোটাই নষ্ট করে দেবে।

উইনি আরও জানিয়েছেন, ভারতের মাত্র ১০ শতাংশ মানুষ দেশের ৭৭.৪ শতাংশ সম্পদের মালিক। আরও স্পষ্ট করে বললে, দেশটির মাত্র ১ শতাংশ মানুষ ৫১.৫৩ শতাংশ সম্পদের অধিকারী। একেবারে শেষধাপের ৬০ শতাংশ মানুষ ভারতের মাত্র ৪.৮ শতাংশ সম্পদের মালিক। পাশাপাশি দেশের ৯ জন ধনীর সম্পদ দেশের ৫০ শতাংশ মানুষের সম্পদের সমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের ১ শতাংশ ধনী দেশের ৫২ শতাংশ সম্পদের মালিক

আপডেট সময় : ০৩:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯