ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভারতে সব স্কুলে গীতা পাঠ বাধ্যতামূলক করতে সংসদে বিল

  • আপডেট সময় : ০৩:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭
  • / 429
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত মার্চে লোকসভায় তিনি ওই বিল পেশ করেন। সংসদের আগামী অধিবেশনেই আলোচনা হতে যাচ্ছে ‘কম্পালসারি টিচিং অব ভগবদ্গীতা অ্যাজ এ মোরাল এডুকেশন টেক্স বুক ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস বিল- ২০১৬’ নিয়ে।

যেসব শিক্ষা প্রতিষ্ঠান ওই নির্দেশ মানবে না, তাদের স্বীকৃতি বাতিল করা হতে পারে।
এক্ষেত্রে সংখ্যালঘুদের স্কুলগুলোকে ওই নির্দেশের আওতার বাইরে রাখা হয়েছে।

বিজেপি’র ওই এমপি’র দাবি, গীতার শিক্ষা মহৎ চিন্তা এবং তরুণ প্রজন্মকে সুনাগরিক হয়ে উঠতে সাহায্য করবে এবং এর ফলে তাদের ব্যক্তিত্বও উন্নত হবে।

তার মতে, “ভগবদ্গীতা হল এমন একটি সাহিত্য, যেখান থেকে সব বয়সী মানুষ শিক্ষা নিতে পারে।
কিন্তু, তাকেই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অবহেলা করছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। সেই কারণেই এবার স্কুলে গীতা পাঠ বাধ্যতামূলক করতে হবে। এই বিল কার্যকর করার জন্য সরকারকে ৫০০০ কোটি টাকা খরচের সংস্থান রাখতে হবে। এছাড়া আরো ১০০ কোটি টাকা খরচ করতে হতে পারে।”

গত মার্চে লোকসভায় এ সংক্রান্ত বিল পেশ করে বিজেপি এমপি রমেশ বিধুরি বলেন, “সময় এসেছে গীতার শিক্ষাকে প্রচার করার জন্য সততার সঙ্গে চেষ্টা চালানোর। এটা খুব নিন্দনীয় যে এ ধরণের মহাকাব্য যাতে সমস্ত বয়সের মানুষের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে কিন্তু তা সত্ত্বেও তাকে অবহেলা করা হচ্ছে।”

লোকসভার এক বুলেটিনে বলা হয়েছে, প্রেসিডেন্টকে ওই বিলের খসড়া সম্পর্কে অবগত করানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে সব স্কুলে গীতা পাঠ বাধ্যতামূলক করতে সংসদে বিল

আপডেট সময় : ০৩:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭