ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ভোলায় পেঁয়াজের বাজারে মনিটরিং অভিযান

  • আপডেট সময় : ০৫:০০:১০ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলার উপজেলা সদরে আজ পেঁয়াজের বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসনের উদ্যেগে শহরের খালপাড় ও কাঁচা বাজার এলাকায় পেঁয়াজের মোকামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের পেঁয়াজের মূল্য অতিরিক্ত না রাখার জন্য সতর্ক করে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা বাসস’কে জানান, কেউ যাতে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করতে না পারে সেজন্য অভিযান চালানো হয়েছে। আজকের অভিযানে পাইকারী ইন্ডিয়ান পেঁয়াজ কেজিতে ১৪৫/- টাকা ও চায়না কেজিতে ১১০/- টাকা দাম নির্ধারণ করে দেওয়া হয়। পেঁয়াজ বিক্রেতাদের ক্রয় রশিদ যাচাইসহ বাড়তি দামে পেঁয়াজ বিক্রি না করতে সতর্ক করা হয়।
তিনি বলেন, তারপরেও যদি কেউ বাড়তি দাম রাখে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসানসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় পেঁয়াজের বাজারে মনিটরিং অভিযান

আপডেট সময় : ০৫:০০:১০ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩