ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ভোলা-ঢাকা নৌ পথের কর্ণফুলী-৩ লঞ্চে অগ্নিকান্ড

  • আপডেট সময় : ০১:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • / 244
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভোলা-ঢাকা নৌ পথের যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-৩ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সোয়া ১১ টার দিকে চাঁদপুরের মেঘনা নদীর মাঝেরচর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সকাল সাড়ে ৮ টায় ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় ৪০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চটি। অগ্নিকান্ডের ঘটনায় মুহূর্তে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম বাসস’কে বলেন, ঢাকা-কালিগঞ্জ-ইলিশা রুটের কর্ণফুলী-৩ নামের যাত্রীবাহী লঞ্চে আজ সকাল সোয়া ১১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। লঞ্চটির ইঞ্জিন রুমের টার্বো চার্জার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে লঞ্চ কর্তৃপক্ষের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
তিনি আরো বলেন, এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে মেঘনা নদীর নিকটবর্তী একটি চরে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়। পরে অপর একটি লঞ্চ এসে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলা-ঢাকা নৌ পথের কর্ণফুলী-৩ লঞ্চে অগ্নিকান্ড

আপডেট সময় : ০১:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪