ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মতিউরের ব্যাংক হিসাব জব্দ

  • আপডেট সময় : ১১:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / 191
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ড. মো. মতিউর রহমান ও তার পরিবারের ৭ সদস্যদের ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট–বিএফআইইউ। একই সঙ্গে তাদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে মঙ্গলবার এ ব্যবস্থা নেয়া হয়েছে।
বিএফআইইউ থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস কোম্পানিতে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়, ড. মো. মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলী, সন্তান ইফতিমা রহমান মাধুবী, মুশফিকুর রহমান ইফাত, ফারজানা রহমান (ইপসিতা), আহাম্মেদ তৌফিকুর রহমান অর্ণব ও ইরফানুর রহমান ইরফান বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট নামে কোনো অ্যাকাউন্ট থাকলে ৩০ দিনের জন্য স্থগিত করতে হবে। মতিউর ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট হিসাবের লেনদেন বিবরণী, হিসাব খোলার ফরম, কেওয়াইসিসহ যাবতীয় তথ্য আগামী ৫ কর্মদিবসের মধ্যে বিএফআইইতে পাঠাতে বলা হয়েছে।
এদিকে, ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণকারী কেন্দ্রীয় প্রতিষ্ঠান সিডিবিএলকে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিও অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দেয়া হয়েছে। সোমবার দুদক এ বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠায় বিএসইসিকে।
দুর্নীতির অভিযোগ আসার প্রেক্ষিতে এনবিআরের এই কর্মকর্তার বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মতিউরের ব্যাংক হিসাব জব্দ

আপডেট সময় : ১১:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪