ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

মাগুরায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে বিএনপির কর্মীরা

  • আপডেট সময় : ০৫:০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলা শহরের ভায়না মোড় এলাকায় আজ দুপুর ২টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহমুখী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে হরতালকারি বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় তারা একাধিক সিএনজিতে হামলা ও ভাংচুর চালায়। এসব হামলা ও ভাংচুরের সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়। এ সময় হামলাকারিদের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার সময় হামলাকারীরা সেখানে বেশ কিছু ককটেল ও বোমা বিষ্ফোরণ ঘটায়। ঘটনার কিছুক্ষণ পরে পুলিশ ও ফায়ার সার্ভিস বাসের আগুন নেভায়।
পরে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে এসে বিক্ষোভ মিছিল করে। তার আগে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীরা সংখ্যায় ২০ থেকে ৩০ জন ছিল। গোটা এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগে ঢাকার রোড বাসস্ট্যান্ড এলাকায় যেেশার থেকে ফরিদপুরগামী একটি বাসে হামলা চালায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে সেখানে কেউ আহত হয়নি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়তন্ত্রণে আনে।
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, ঘটনার সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এটি বাদে জেলার আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাগুরায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে বিএনপির কর্মীরা

আপডেট সময় : ০৫:০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩