ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মাঠে ইশানের সেঞ্চুরির ঝড়, বল হাতে ইমরানের ম্যাজিক

  • আপডেট সময় : ১০:৫৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 26
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

দেশজুড়ে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ প্রতিভা অন্বেষণ কর্মসূচির ষষ্ঠ দিনে আজ মাঠ মাতিয়েছে দুই কিশোর। চট্টগ্রাম ও ময়মনসিংহে অনুষ্ঠিত ত্রিকেট ইভেন্টের পৃথক দুটি ম্যাচে ব্যাট ও বলের অবিশ্বাস্য লড়াইয়ে নজর কেড়েছে ইভান রায়হান ইশান ও ইমরান খান।

চট্টগ্রামের বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ যেন টর্নেডো বইয়ে দেন কোতোয়ালি শিক্ষা থানার ওপেনার ইভান রায়হান ইশান। সান সাইন গ্রামার স্কুলের অষ্টম শ্রেণীর এই ছাত্র মীরসরাই উপজেলার বোলারদের তুলোধুনো করে মাত্র ৪২ বলে খেলেছেন ১১০ রানের এক দানবীয় ইনিংস। তার এই বিধ্বংসী ইনিংসে ছিল ১২টি বিশাল ছক্কা ও ৭টি চারের মার।

ইশানের ব্যাটে ভর করে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের পাহাড় গড়ে কোতোয়ালি। জবাবে রান পাহাড়ের চাপে পিষ্ট মীরসরাই উপজেলা মাত্র ৪৭ রানেই গুটিয়ে যায়, ফলে কোতোয়ালি পায় বিশাল জয়। ব্যবসায়ী রায়হান চৌধুরীর পুত্র ইশানের এমন ব্যাটিং শৈলী এখন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে আলোচনার তুঙ্গে।

এদিকে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে বল হাতে আগুন ঝরিয়েছেন ত্রিশাল উপজেলার পেসার ইমরান খান। গফরগাঁও উপজেলার বিপক্ষে প্রথম রাউন্ডের এই ম্যাচে ইমরান এক অভাবনীয় স্পেল উপহার দেন। মাত্র ২ ওভার বল করার সুযোগ পেয়ে ৪ রান খরচায় তিনি প্রতিপক্ষের ৫টি উইকেট তুলে নেন। তার এই বিধ্বংসী বোলিংয়ের ওপর ভর করেই গফরগাঁওকে ১৬ রানে হারিয়ে জয় তুলে নেয় ত্রিশাল উপজেলা।

সারাদেশে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করার এই কর্মসূচিতে ষষ্ঠ দিনে ইশানের সেঞ্চুরি এবং ইমরানের ৫ উইকেট প্রাপ্তি নতুন কুঁড়ি স্পোর্টসের জৌলুস বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাঠে ইশানের সেঞ্চুরির ঝড়, বল হাতে ইমরানের ম্যাজিক

আপডেট সময় : ১০:৫৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬