ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসছেন শনিবার

  • আপডেট সময় : ১০:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে শনিবার ঢাকায় আসবেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু বাংলাদেশে এই সফরকালে বাংলাদেশী জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং শ্রম ও মানবাধিকার বিষয়ে তাদের মতামত বিনিময় করবেন।’

এতে আরো বলা হয়, ‘১২ থেকে ১৫ জানুয়ারি লু ভারত ও বাংলাদেশ সফর করবেন। তার এই সফরকালে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম ও মানবাধিকারের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে।’

এতে আরো বলা হয়, ভারতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়া-ইউএস ফোরামে যোগ দেবেন। এছাড়াও তিনি সেখানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কিভাবে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার সহযোগিতা আরো বাড়ানো যায় সে ব্যাপারে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসছেন শনিবার

আপডেট সময় : ১০:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩