ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

মার্কিন সেনাদের বেতন বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

  • আপডেট সময় : ০৪:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
  • / 348
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে সিউল নতুন একটি চুক্তিতে সই করেছে।

দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের ব্যয়ভার সিউলকে বাড়াতে হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর এ চুক্তি হলো।

এশিয়ার এ দেশটিতে ২৮,৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তাদের বেতন-ভাতা বাবদ সিউল সরকার এবার ১.০৩ ট্রিলিয়ন ওন ব্যয় করবে। গত বছর এ ব্যয় ছিল ৯৬০ বিলিয়ন ওন।

এর আগে, গত মাসে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি সূত্র জানিয়েছিল, মার্কিন সেনাদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে আলোচনা স্থগিত হয়েছে কারণ আমেরিকা অস্বাভাবিকভাবে দাবি করেছে যে, সিউলকে প্রতি বছর মার্কিন সেনাদের জন্য ১.৪ ট্রিলিয়ন ওন বা ১২০ কোটি ডলার ব্যয় করতে হবে। আমেরিকার এ দাবিকে সিউল অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিল।

আগের চুক্তি অনুযায়ী বেতন-ভাতার মেয়াদ ছিল পাঁচ বছর কিন্তু এবার এক বছরের জন্য চুক্তি হয়েছে। নতুন বছরের জন্য দুপক্ষকে আবার আলোচনার টেবিলে বসতে হবে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিয়ং ওয়াহ বলেছেন, এটা দীর্ঘ কিন্তু খুবই সফল একটি প্রক্রিয়া।

দীর্ঘদিন ধরেই দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনারা অবস্থান করছে। দেশটির নিরাপত্তার স্বার্থে এই সেনাদের রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্কিন সেনাদের বেতন বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

আপডেট সময় : ০৪:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯