ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি অভিবাসী আটক

  • আপডেট সময় : ০১:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ার জোহর রাজ্যে কাগজপত্রহীন ২৭ বাংলাদেশিসহ ৪০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে সেখানকার ইমিগ্রেশন বিভাগ। রবিবার (১২ মে) রাজ্যের গেলাং পাতাহ এলাকার ১৯টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়জল শামসুদিন এক বিবৃতিতে বলেছেন, সেখানে বসবাসকারী বৈধ ভ্রমণ নথি নেই এমন বিদেশিদের সম্পর্কে জনসাধারণের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে জোহর জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশন মোট ২৪৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করে। এদের মধ্য থেকে নথিবিহীন ৪০ জনকে আটক করে তারা।

আটককৃতদের মধ্যে বাংলাদেশের ২৭, ভারতের ৭, নেপালের ৩, পাকিস্তানি ২ এবং ১ জন চীনা নাগরিক রয়েছে। সবার বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। তারা দেশটির আইনে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ৬ (১)(সি) এর অধীনে বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকার জন্য এবং ১৫(১)(সি) ইমিগ্রেশনের ধারায় অপরাধ করেছে। তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে তাদের।

প্রসঙ্গত, অবৈধদের অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে সেচ্ছায় নিজ দেশে চলে যাওয়ার আহবান জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এটি শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি অভিবাসী আটক

আপডেট সময় : ০১:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪