ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

মালয়েশিয়ায় আইনে কোনো মৃত্যুদণ্ড থাকবে না

  • আপডেট সময় : ১২:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮
  • / 318
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তে রাজি হয়েছে দেশটির মন্ত্রিসভা। এর ফলে দেশটিতে ফাঁসি কার্যকরের অপেক্ষায় থাকা সাজাপ্রাপ্তদের দণ্ড স্থগিত রাখার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

বৃহস্পতিবার মালয়েশিয়ার কমিউনিকেশন ও মাল্টিমিডিয়াবিষয়ক মন্ত্রী গোবিন্দ সিং দেও এ তথ্য জানিয়েছেন।  মৃত্যুদণ্ড বাতিল করতে দেশটির সরকারের নেয়া এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিদেশি কূটনীতিক।

সোমবার দেশটির সংসদে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাতিল করতে প্রস্তাবিত একটি বিল উত্থাপন করা হলে সরকারি দল এ নিয়ে আলোচনা করে।  মালয়েশিয়ার আইনমন্ত্রী লুই ভুই কিওং চ্যানেল নিউজ এশিয়াকে বলেন, সকল ধরনের মৃত্যুদণ্ড স্থায়ীভাবে বাতিল করা হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সব ধরনের মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করার আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী কিওং বলেন, ‘যেহেতু আমরা এ মৃত্যুদণ্ড বাতিল করতে যাচ্ছি; তাই উচিত হবে এই সময়ে কারও মৃত্যুদণ্ড কার্যকর না করা। আমরা ‘পারডর্ন বোর্ড’কে অপেক্ষারতদের তালিকা প্রকাশ এবং মুক্তি দেয়ার জন্য দোষী সাব্যস্তদের করা আবেদনগুলো বিবেচনা করার কথা বলবো।’  বুধবারের মন্ত্রিসভার বৈঠকে মৃত্যুদণ্ড বাতিলের সত্যতা নিশ্চিত করেছেন দেশটির যোগাযোগ ও মাল্টিমিডিয়াবিষয়ক মন্ত্রী গোবিন্দ সিং দেও।

তিনি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমি আশা করছি খুব দ্রুতই আইনটি সংশোধন করা হবে।’  উল্লেখ্য, মালয়েশিয়ায় হত্যা, অপহরণ, মাদক চোরাচালান এবং রাষ্ট্রদ্রোহীতাসহ এ ধরনের অপরাধের কারণে প্রত্যেক বছর দেশটিতে ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে ফাঁসি দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ায় আইনে কোনো মৃত্যুদণ্ড থাকবে না

আপডেট সময় : ১২:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮