ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

মাস্ক না পরে সেলফি, চিলির প্রেসিডেন্টকে জরিমানা

  • আপডেট সময় : ০৩:১২:১১ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
  • / 303
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মুখে মাস্ক না পরে সেলফি তুলে আইন ভাঙায় সাড়ে তিন হাজার ডলার জরিমানা গুনতে হয়েছে চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে।

মাস্ক পরা এক নারীর সাথে ওই সেলফি চলতি মাসের শুরুর দিকে ভাইরাল হওয়ার পর অবশ্য ক্ষমাও চেয়েছিলেন প্রেসিডেন্ট পিনেরা।

প্রেসিডেন্ট স্বীকার করেছেন, কাচাগুয়া শহরের কাছে সৈকতে ওই নারীর সাথে সেলফি তোলার সময় তার মাস্ক পরা উচিত ছিল।

জনসমক্ষে মাস্ক পরার বিষয়ে কঠোর বিধিনিষেধ রয়েছে চিলিতে। মাস্ক পরার নিয়ম না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। যার মধ্যে রয়েছে জরিমানা ও কারাবাস।

চিলিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে চিলিতে কোভিডে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই সবচেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, দেশটিতে এখনো পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮১ হাজার ১৩৫ জন। আর মারা গেছে ১৬ হাজার ৫১ জন।

অতীতেও বিতর্কিত ছবির জন্য রাজনৈতিকভাবে ঝামেলার মধ্যে পড়তে হয়েছে পিনেরাকে। গত বছর রাজধানী সান্তিয়াগোতে বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ার রাতে একটি পার্টিতে ছবি তুলে তোপের মুখে পড়েছিলেন তিনি।

এছাড়া চলতি বছরের এপ্রিলে সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকা একটি প্লাজায় ছবি তুলে সমালোচনার মুখে পড়েন তিনি।

সান্তিয়াগোতে করোনাভাইরাস সংক্রান্ত বিধি-নিষেধ নিয়েও উত্তেজনা রয়েছে মানুষের মধ্যে। গত জুন থেকে চিলিতে দৈনিক এক হাজার নতুন সংক্রমণ পাওয়া যাচ্ছে।

ডিসেম্বরের শুরুতে পিনেরা ৯০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন, যা তার সরকারকে বিধিনিধেষ আরোপের সুযোগ করে দিচ্ছে।
সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাস্ক না পরে সেলফি, চিলির প্রেসিডেন্টকে জরিমানা

আপডেট সময় : ০৩:১২:১১ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০