ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মাস্টার্সে ফেল সাড়ে ৫২ হাজার, ফল মিলবে রাতে

  • আপডেট সময় : ০৭:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • / 263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষায় ফেল করেছেন সাড়ে ৫২ হাজারেরও বেশি শিক্ষার্থী। এ পরীক্ষায় অংশ নেন এক লাখ ৮৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন এক লাখ ৩০ হাজার ৪৮৯ জন। গড়ে পাসের হার ৭১ দশমিক ২৭ শতাংশ।

বুধবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো: আতাউর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের মাস্টার্স শেষ বর্ষের ফল বুধবার (২৬ জুলাই) রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nubd.into/results ঢুকে রাত ৮টার পর থেকে ফল পাওয়া যাবে।

এদিকে, রাতে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হলেও ফলাফলের সারসংক্ষেপ জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে জানানো হয়, ২০২০ সালের মাস্টার্স শেষ বর্ষে অংশ নেন এক লাখ ৮৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন এক লাখ ৩০ হাজার ৪৮৯ জন। পাসের হার ৭১ দশমিক ২৭ শতাংশ। আর ফেল করেছেন ৫২ হাজার ৫৯০ জন শিক্ষার্থী। এর আগে ১২২টি কেন্দ্রে ১৭৬ কলেজে ২৮ বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাতে ফল প্রকাশের পর প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাস্টার্সে ফেল সাড়ে ৫২ হাজার, ফল মিলবে রাতে

আপডেট সময় : ০৭:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩