ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার: বিমানবন্দর থানায় মামলা মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা ও রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার: নিন্দা ও মুক্তির দাবি জামায়াতের পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার ১২ লাখ টাকার গরু সম্পদ মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিভাবক গ্রেপ্তার ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ

মায়ের অনৈতিক কাজ দেখে ফেলাটাই কাল হল ছোট্ট ফাতেমার

  • আপডেট সময় : ০৯:৪১:১১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
  • / 194
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ

মা হাছিনা বেগমের (৩০) পরকীয়া সম্পর্ক চলছিল পাশের বাড়ির মাইনুদ্দিনের (৪৫)। সে অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় হাছিনা তার প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের শিশুকন্যাকে খুন করেছেন। খুন করেছেন স্বামীকেও।

রোববার (২০ অক্টোবর) নগরের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।

সংবাদ সম্মেলনের শুরুতে জানানো হয়, বাবা ও মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত মা হাছিনা বেগম ও তার প্রেমিক মাইনুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম বলেন, ‘পাশের বাসার মাইনুদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে মায়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলে শিশু ফাতেমা খাতুন (৪)। বাবা বাসায় এলে এ সম্পর্কের কথা বলে দেবে বললে ওই শিশুকে হত্যা করে মা হাছিনা বেগম। পরে মাইনুদ্দিন ও হাছিনা বেগম মিলে স্বামী আবু তাহেরকেও হত্যা করে। এ ঘটনার পর পালিয়ে থাকা মাইনুদ্দিনকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়।’

জিজ্ঞাসাবাদে জানা গেছে, ‘ঘটনার দিন গত শনিবার সকালে আবু তাহের কাজে বের হলে তার স্ত্রী হাছিনা ও প্রেমিক মাইনুদ্দিন অবৈধ মেলামেশায় জড়ায়। এ ঘটনা দেখে ফেলে শিশুকন্যা ফাতেমা। এসময় সে এ ঘটনা তার বাবাকে জানাবে বললে মাইনুদ্দিন ওই শিশুকে হাত-পা চেপে ধরে, আর গলায় ছুরি চালিয়ে নিজ কন্যাকে হত্যা করে মা হাছিনা।’

আমেনা বেগম বলেন, ‘এ ঘটনার ঘণ্টাখানেক পরে আবু তাহের বাড়ি এলে মাইনুদ্দিন ও হাছিনা বেগম তাকে জাপটে ধরে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ হত্যা করে। পরে পেটে ও মাথায় ছুরিকাঘাত করে।’
এর আগে শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে নগরের বন্দর থানার নিমতলা মোড়ে শাহআলমের ভবনের নিচতলার বাসা থেকে বাবা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মায়ের অনৈতিক কাজ দেখে ফেলাটাই কাল হল ছোট্ট ফাতেমার

আপডেট সময় : ০৯:৪১:১১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯