ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মা-হারা সেই নবজাতকের খোঁজ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকালে পুত্র সন্তান জন্ম দিয়ে খুশিতে ফেসবুকে সকলের দোয়া চেয়ে পোস্ট দিয়েছিলেন নাজমিন আক্তার নামে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক গৃহবধূ। কিন্তু সেদিন রাতেই মৃত্যু হয় এই গৃহবধূর। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এবার নিজের নির্বাচনী এলাকার সেই নবজাতকের খোঁজ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।বুধবার (১৯ জুন) বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ প্রয়াত গৃহবধূ নাজমিন আক্তারের শ্বশুর বাড়ি উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় যান। এসময় তার সাথে ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুন সওদাগর, আওয়ামী লীগ নেতা মো. ফোরকান, আলী আজগর এবং ইকবাল হোসেন বাবলু। এসময় নবজাতক শিশুপুত্রের জন্য পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। স্ত্রীর এমন মৃত্যুতে শোকাহত প্রবাস ফেরত স্বামী মো. রিমন ও তার স্বজনরা নবজাতকের খোঁজ নেয়ায় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।উল্লেখ্য, ১১ জুন সকালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন স্ত্রী মাহবুবা নাজমিন। আর রাতেই বিভিন্ন জটিলতায় তিনি মারা যান। ১২ জুন সন্ধ্যায় স্ত্রীর মৃত্যু সংবাদে স্বামী রিমন দেশে ফিরেছেন। দেশে ফিরে স্ত্রীর দাফনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সারেন তিনি। স্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানানোয় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রীকেও তিনি ধন্যবাদ জানান। তার স্ত্রীর রেখে যাওয়া সন্তান প্রসঙ্গে তিনি বলেন, “ছেলে হলে আমার স্ত্রী নাম রাখতে চেয়েছিলেন রিহান। তাই মায়ের ইচ্ছে অনুযায়ী ছেলের নাম রেখেছেন রিহান। বর্তমানে দেখভাল করছেন রিমনের বোন। বোনেরও নিজের দুই সন্তান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মা-হারা সেই নবজাতকের খোঁজ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪