ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

মিউনিখ সম্মেলনে আরো অস্ত্রের দাবি জানালেন জেলেনস্কি

  • আপডেট সময় : ০২:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জার্মানিতে অনুষ্ঠানরত ৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে পশ্চিমা দেশগুলোর কাছে আরো অস্ত্রের দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি।

তিনি বলেছেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের গতি না বাড়ালে যুদ্ধ রাশিয়ার পক্ষে চলে যাবে। সে কারণে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ জোরদার করার কোনো বিকল্প নেই।

গতকাল শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলন শুরু হয় এবং তিন দিন ধরে এ সম্মেলন চলবে। এতে বিশ্বের ৪০টি দেশ অংশ নিচ্ছে তবে গত ২ দশকের মধ্যে এই প্রথম রাশিয়াকে মিউনিখ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি।

ভিডিও লিংকের মাধ্যমে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়াকে পরাজিত করতে হলে দ্রুত গতিতে আরো অস্ত্র পাঠাতে হবে। তিনি দাবি করেন, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রেসিডেন্ট পুতিন হামলা চালানোর পরিকল্পনা নিয়েছেন। এক্ষেত্রে অস্ত্র দিতে দেরি হলে পুতিনের অভিযান ইউক্রেনের সীমানা পেরিয়ে অন্য দেশে গড়াবে।

তিনি সতর্ক করে বলেন, দেরি সব সময় ভুল হিসেবে গণ্য হয় এবং ইউক্রেনে ভুল করলে তার জন্য পশ্চিমাদেরকেও মূল্য দিতে হবে। জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের প্রতিবেশী মলদোভার গলা টিপে ধরার চেষ্টা করছে।

এবারের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমেরিকার পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সম্মেলনে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার বিষয়টিই শীর্ষ এজেন্ডা হিসেবে রয়েছে।
সূত্র : রয়টার্স

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিউনিখ সম্মেলনে আরো অস্ত্রের দাবি জানালেন জেলেনস্কি

আপডেট সময় : ০২:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩