ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট

মিটেছে তাবলিগের দ্বন্দ্ব , ফেব্রুয়ারিতে শুরু ইজতেমা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ১২:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯
  • / 265
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ তাবলিগ জামাতের প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের বিবাদ মিটে গেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আসছে ফেব্রুয়ারিতে দুই পক্ষ একসাথে বিশ্ব ইজতেমা করতে সম্মত হয়েছে।

দুই পক্ষের ‘মুরুব্বিদের’ নিয়ে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করার পর স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘তাদের বিরোধ মীমাংসা হয়েছে, এখন আর কোনো বিরোধ নেই। ফেব্রুয়ারি মাসে একসাথে ইজতেমা হবে। আগামীকাল ধর্ম প্রতিমন্ত্রীর সাথে দুই পক্ষের দুইজন প্রতিনিধি বসে ইজতেমার তারিখ নির্ধারণ করবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে তাবলিগের শূরা সদস্য ইঞ্জিনিয়ার ওয়াসেকুল ইসলাম এবং দেওবন্দপন্থীদের মধ্যে শূরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ও ঢাকার পুলিশ কমিশনার মো: আছাদুজ্জামান মিয়াও উপস্থিত ছিলেন বৈঠকে।

বিশ্ব ইজতেমাকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সম্মিলন বলা হয়। প্রতিবছর জানুয়ারি মাসে টঙ্গীতে এ ইজতেমার আয়োজন হলেও তাবলিগ জামাতের নেতৃত্বের দ্বন্দ্বে এবার তা স্থগিত হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিটেছে তাবলিগের দ্বন্দ্ব , ফেব্রুয়ারিতে শুরু ইজতেমা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯