ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

মিয়ানমারে রোহিঙ্গা দমন অভিযান

  • আপডেট সময় : ১০:০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • / 443
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ  মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সেনাবাহিনীর দমন অভিযান। চলছে সামরিক বাহিনির বর্বর নির্যাতন। পাহাড়ি পথ আর নদী পাড়ি দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা অনুপ্রবেশ যেন ¯্রােতের সমান্তরাল। সীমান্ত দিয়ে বাংলাদেশে অব্যাহত রয়েছে অনুপ্রবেশ। এ পর্যন্ত প্রায় ৪ লাখেরও বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কাটাতারের বেঁড়া পার হলেই ওপাড়ের রোহিঙ্গা জনগোষ্ঠির কত ভাঙা-গড়া, উত্থান-পতন, মানুষের হাসি-কান্না ও আনন্দ-বেদনার নীরব সাক্ষী মিয়ানমারের গ্রাম-জনপদ।

নির্যাতন ও নাগরিক অধিকার বঞ্চিত হওয়ার কারণে স্থানচ্যুত কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন বিভিন্ন দেশ, ব্যক্তি ও প্রতিষ্টান। প্রতিদিন কেউ না কেউ সামান্যটুকু সহযোগীতার হাত বাড়াচ্ছে। এরপরেও তা অপ্রতুল।
বাংলাদেশে উদ্ধাস্তু হয়ে আসা এসব রোহিঙ্গাদের এখন দুই তীরই ভাঙছে। ঠাঁই পায়নি মিয়ানমারে। আশ্রয়হীন এদেশেও। রোহিঙ্গা ভারে বেদখল হয়ে গেছে জেলার সরকারী বনভুমি, সংকুচিত হচ্ছে এখানকার গ্রামীন জনপদ। বিপর্যস্ত হয়ে পড়েছে জেলাবাসির জীবন যাত্রা।

বন, পাহাড়, রাস্তারধার যেখানে যাই সেখানে চোখে পড়ছে রোহিঙ্গাদের জটলা, শরণার্থী ক্যাম্পসহ আশপাশের এলাকার দীর্ঘ জনপদে শুধু রোহিঙ্গা আর রোহিঙ্গা। ফলে মৌলিক অধিকার বঞ্চিত রোহিঙ্গারা জাতিগত ক্ষত আর আতঙ্ক বুকে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে এপাড়ে।

সেদেশে রোহিঙ্গাদের উপর নিপিড়ন শুরু হলেই সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাড়তে থাকে অনুপ্রবেশ। তবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে এবার। নির্যাতনের ক্ষতচিহ্ন নিয়েই সবচেয়ে বেশি অনুপ্রবেশও ঘটেছে এবারে। কক্সবাজারের উখিয়া কুতুপালং কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার জন্য ভিড় জমাচ্ছে রোহিঙ্গারা। স্বাস্থ্য সেবা দিতে হিমছিম থেকে হচ্ছে চিকিৎসকদের। চিকিৎসার অভাবে রোগিঙ্গাদেও মাঝে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে।

এবারের সংঘাতে এপর্যন্ত অন্তত পক্ষে ৫০ হাজার পরিবারের দুই লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে স্থানচ্যুত হয়ে টেকনাফ ও উখিয়ায় আশ্রয় নিয়েছে। রাখাইনে প্রায় ১১ লাখ রোহিঙ্গা মুসলমানের বাস। বিপুলসংখ্যক এই অধিবাসীকে মিয়ানমার তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি। সেখানে চলাচলের ক্ষেত্রে নানা বিধিনিষেধেরও শিকার হয়ে আসছিল রোহিঙ্গারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিয়ানমারে রোহিঙ্গা দমন অভিযান

আপডেট সময় : ১০:০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭