ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় নারীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : ১২:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার গজারিয়ায় সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জের কাছে মেঘনা নদীতে শুক্রবার সন্ধ্যায় বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারটির এখনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার ভোর ৬টার দিকে দুর্ঘটনাস্থলের ৩০০ মিটার দূরের রমজানবেগের কাছে নদী তীরে ভেসে উঠা নিখোঁজ সুমনা আক্তারের মরদেহ উদ্ধার হয়েছে। তবে তার দুই শিশু কন্যাসহ অপর নিখোঁজদের সন্ধান মিলেনি।
বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌপুলিশ শনিবার দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখনো দুর্ঘটনাকবলিত ট্রলার শনাক্ত এবং ঘাতক বাল্কহেট আটক করতে পারেনি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোস্তফা মোহসীন মেঘনার তলদেশে যাওয়া ডুবুরিদের বরাত দিয়ে বলেন, বালু কাটার কারণে নদীর তলদেশ ক্ষতবিক্ষত। পানির গভীরতা ৭০ ফুট থেকে ১২০ ফুট পর্যন্ত।
এদিকে স্বজনরা পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের অনেক সদস্য ও শুভাকাঙ্খীরা ট্রলার নিয়ে মেঘনা চষে বেড়াচ্ছে। স্বজনারা ক্ষোভ করে বাল্কহেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
১১ যাত্রী চালকসহ মোট ১২জনকে নিয়ে ডুবে যাওয়া ট্রলারের সন্ধানে দুর্ঘটনাস্থল থেকে চারিদিকের ৭ কিলোমিটার জুড়ে অনুসন্ধান চালাচ্ছে ডুরীরা। এর মধ্যে চালকসহ ৬ জনকে গতকাল জীবিত উদ্ধার করা হয়েছে ।এখনো নিখোঁজ রয়েছে ৫ জন। এরমধ্যে চারজনই শিশু।
উল্লেখ্য শুক্রবার সন্ধ্যার পর মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জের কাছে মেঘনা নদীতে বালুবাহী একটি নৌযানের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে একই পরিবারের ছয়জন নিখোঁজ রয়েছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩