ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

মুম্বাইয়ে স্টেশনের ওভারব্রিজে পদপিষ্ট হয়ে নিহত ২২

  • আপডেট সময় : ০৩:১৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭
  • / 306
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ   মুম্বাইয়ের এলফিনস্টেন স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ২২ জনের। আহত হয়েছেন অন্ততপক্ষে ৩০ জন। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

শুক্রবার সকাল তখন পৌনে ১১টা। স্টেশনের ওভারব্রিজে তখন থিক থিক করছে ভিড়। হঠাত্ নাকি গুজব ছড়ায় ব্রিজ ভেঙে পড়ছে। আবার এমনও গুজব ছড়ায় শর্ট সার্কিট হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই সেখানে উপস্থিত লোকজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেন যাত্রীরা। সেই হুড়োহুড়িতেই পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু হয়। পরে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল, মেডিক্যাল টিম পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল সে বিষয়ে খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

এলফিনস্টোন স্টেশনের এই ওভারব্রিজ দিয়ে প্রতি দিন প্রচুর যাত্রী যাতায়াত করেন। টিভি রিপোর্ট বলছে, এ দিন প্রবল বৃষ্টির কারণে সেতুর উপর প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন। দিনের ব্যস্ত সময়, তাই ভিড়ও ছিল যথেষ্ট।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুম্বাইয়ে স্টেশনের ওভারব্রিজে পদপিষ্ট হয়ে নিহত ২২

আপডেট সময় : ০৩:১৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭