ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

মুসলিমদের ওপর উৎপীড়ন বন্ধ না হলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন : আজম খান

  • আপডেট সময় : ০৪:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০১৭
  • / 244
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বিজেপিশাসিত উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা আজম খান বলেছেন, ‘মুসলিমদের হয়রানি বন্ধ না হলে ফল ভোগ করার জন্য তৈরি থাকুন।’ আজ (মঙ্গলবার) গণমাধ্যমে প্রকাশ, আজম খান রামপুরে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেছেন।

উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী মুহাম্মদ আজম খান আরও বলেন, দেশের মুসলিমদের জন্য সমস্যা সৃষ্টি করা হচ্ছে। যদি মুসলিম সম্প্রদায় জাতিসংঘের দ্বারস্থ হয় তাহলে তার পরিণাম ভোগ করার জন্য প্রস্তুত থাকা উচিত।

তিনি বলেন, ‘ভারতে মুসলিমদের উৎপীড়ন করা হচ্ছে এবং যদি সম্প্রদায়ের মানুষজন জাতিসংঘের দ্বারস্থ হয়ে তাদের কষ্টের কথা প্রকাশ করে তাহলে মোদি কোথাও নিজের মুখ দেখাতে পারবেন না। এসব বন্ধ করুন অন্যথায় ফল ভোগ করার জন্য তৈরি থাকুন।’

আজম খান বলেন, ‘মুসলিমরা পবিত্র কুরআনের অনুসরণ করে এবং তারা শেষ নিঃশ্বাস চলা পর্যন্ত তা পালন করতে থাকবে। কিন্তু প্রধানমন্ত্রী ইসলাম সম্পর্কে জানেন না এবং হিন্দুত্ব সম্পর্কেও জানেন না।’

আজম খান উত্তর প্রদেশের বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে মন্তব্য করে বলেন, তার কথা এবং কাজকর্মের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। মুখ্যমন্ত্রী অবৈধ জমি আধিগ্রহণের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বললেও তার মন্ত্রিসভার এক সদস্য নিজ বাসায় কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ নির্মাণ করলেও কোনো পদক্ষেপ নেননি।

অন্যদিকে, তান্ডাতে এক জনসভায় তিন তালাক ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতিকে কটাক্ষ করে আজম খান বলেন, ‘যে ব্যক্তি সাত পাঁক দেয়ার পরেও নিজে পতিধর্ম পালন করতে পারেন না তিনি অন্যের স্ত্রী সম্পর্কে কী ভাববেন। মোদি আগে নিজের স্ত্রীকে তো অধিকার দিন।’

তিনি বলেন, তিন তালাক ইস্যুতে স্রেফ শরীয়াহ আইন মানা হবে। মুসলিম নারী কর্তৃক তিন তালাকের বিরোধিতা প্রসঙ্গে আজম খান বলেন, ‘বিজেপি’র এটা আজব তামাশা। ভুয়া মুসলিম নারীদের বোরকা পরিয়ে তিন তালাকের বিরোধিতায় দাঁড় করানো হচ্ছে।’

হিন্দু এবং মুসলিমদের মধ্যে লড়াই বাঁধানো এসব লোকেরা এখন মুসলিমদের নিজেদের মধ্যে লড়াই বাঁধাতে চাচ্ছে বলেও আজম খান মন্তব্য করেন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুসলিমদের ওপর উৎপীড়ন বন্ধ না হলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন : আজম খান

আপডেট সময় : ০৪:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০১৭