ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি বহিষ্কার

  • আপডেট সময় : ০৭:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর প্রতিবেদক
শিবচরে মোটরসাইকেল চুরির অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করায় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম মোল্লাকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (৯ জুলাই) রাতে শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজিব ঢালী ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

সাদ্দাম মোল্লা উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অছিম বেপারীর কান্দি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে।

দাখিলকৃত অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার একটি টিম শিবচর উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের শরীফকান্দি এলাকা থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। এসময় চোর চক্রের সদস্য সাইমুন হাওলাদার নামে একজনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাইমুন জানান, মোটরসাইকেলটি সাদ্দাম মোল্লা ও মাসুম মুন্সী তার নিকট রেখেছে বিক্রয়ের জন্য।

পরবর্তীতে সাইমুনের বিবরণ ও তথ্য প্রমাণ অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্ত করেন মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এএসআই) এসএএম ফরহাদ রাহী মীর। তিনি ঘটনা তদন্ত করে গত ২৯ জুন ২০২৪ তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, আসামি সাদ্দাম মোল্লা (২৬) অজ্ঞাতনামা ৩/৪ জন চোরের সহায়তায় দেশের বিভিন্নস্থানে চুরি হওয়া মোটরসাইকেল স্বল্প মূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রি করতেন।

সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় জরুরি বৈঠক ডেকে মঙ্গলবার রাতে ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই) কলেজ ছাত্রলীগের সভাপতির পদ থেকে সাদ্দাম মোল্লাকে বহিষ্কার করেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর বলেন, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাদ্দাম মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মো. জিহাদ খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি বহিষ্কার

আপডেট সময় : ০৭:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪