ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না

মোদিকে চিঠি জেলেনস্কির, চাইলেন সাহায্য

  • আপডেট সময় : ০১:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অতিরিক্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি তিন দিনের সফরে ভারতে এসেছিলেন ইউক্রেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমিন জাপারোভা। তিনি ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সাথে দেখা করে মোদির উদ্দেশে লেখা জেলেনস্কির চিঠিটা তুলে দেন। পাশাপাশি ইউক্রেনে পরিকাঠামো তৈরির জন্য ভারতীয় সংস্থাগুলোকে আমন্ত্রণ জানান সেদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের পরিকাঠামোগত উন্নয়ন ভারতীয় সংস্থাগুলোর জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে।’

এদিকে ভারতে এসে ইউক্রেনের থেকে শিক্ষা নেয়ার জন্য বলেন জাপারোভা।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ সেনার হামলা শুরুর পরে এই প্রথম ইউক্রেনের কোনো মন্ত্রী ভারত সফরে এলেন। দেশটিতে এসে জাপারোভা বলেন, ‘ইউক্রেন সত্যিই চায় ভারত এবং ইউক্রেন ঘনিষ্ঠ হোক।’

উল্লেখ্য, এর আগে ভারতের সাথে কূটনৈতিক স্তরে ইউক্রেনের সম্পর্ক খুব একটা মধুর ছিল না। ইউক্রেন জাতিসঙ্ঘে অনেক ক্ষেত্রেই পাকিস্তানকে সমর্থন করত। এই আবহে জাপারোভা ভারতকে ‘বিশ্বগুরু’ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা ভারতের সাথে নতুনভাবে সম্পর্ক শুরু করতে চাই।’
সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোদিকে চিঠি জেলেনস্কির, চাইলেন সাহায্য

আপডেট সময় : ০১:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩