ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট সময় : ০১:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সকাল ৯ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাকিবুল হাসান বাসস’কে জানান, বুধবার গতরাত ৩টা ৪১ মিনিটের সময় রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। রাত ৩টা ৪২ মিনিটের সময় ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। প্রথম ইউনিট ৩টা ৫২ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
এরপর একে একে ফায়ার সার্ভিসের হেড কোয়াটার থেকে ৩টি ইউনিট, মোহাম্মদপুর ৩টি, কল্যণপুর-৩, হাজারীবাগ-২, মিরপুর-২, তেজগাঁও -১, পলাশী-২ ও সূত্রাপুর -১ টি ইউনিটসহ মোট ১৭টি ইউনিট আগুন নির্বাপনে অংশ নেয়। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় পুলিশ, সেনা, নৌ, বিজিবি ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপণ সাহায্যকারী দল।
তবে, এ অগ্নিকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এখন আগুনের ড্রাম্পিংয়ের কাজ চলছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, মোহাম্মদপুর কৃষি মার্কেটে বিভিন্ন ধরনের প্রায় শতাধিক দোকানপাট- ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তবে, এই বিশাল মার্কটটি ছিল টিনসেট। অগ্নিকান্ডের কারণে মার্কেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মালামাল ভস্মীভূত হয়েছে।
এক প্রশ্নের জবাবে রাকিবুল হাসান জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যানি। অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০১:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩