ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের

‘মোহাম্মদ’ ২০২২ সালে নেদারল্যান্ডসের দ্বিতীয় জনপ্রিয় নাম

  • আপডেট সময় : ০৭:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সদ্য বিদায়ী বছর ২০২২-এ নেদারল্যান্ডসের নবজাতক ছেলেদের জনপ্রিয় নামগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘মোহাম্মদ’।

শুক্রবার আনাদোলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করে।

সংবাদমাধ্যমটি জানায়, নেদারল্যান্ডসে গত বছর নাম রাখার ক্ষেত্রে ধর্মকে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে।

ডাচ সোশ্যাল ইন্স্যুরেন্স ব্যাংক (এসভিবি) প্রকাশিত তথ্য অনুসারে জানা গেছে, নবজাতক ছেলেদের নাম রাখার তালিকায় শীর্ষে ছিল ‘নুহ’। গোটা দেশে সর্বমোট ৮৭১টি ছেলে নবজাতকের এই নাম রাখা হয়েছে। এরপরই আছে ‘মোহাম্মদ’। এই নামে নামকরণ করা হয়েছে মোট ৬৭১টি ছেলে নবজাতকের।

আর মেয়েদের নামের তালিকায় শীর্ষে ছিল ‘এমা’। মোট ৬৭৭টি মেয়ে নবজাতকের এই নাম রাখা হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি ও জিও নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘মোহাম্মদ’ ২০২২ সালে নেদারল্যান্ডসের দ্বিতীয় জনপ্রিয় নাম

আপডেট সময় : ০৭:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩