ঢাকা ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

মৌসুমের শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ

  • আপডেট সময় : ১০:১৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 52
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

চলতি মৌসুমের শেষে লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ সালাহ। এর মাধ্যমে এ্যানফিল্ডে মিশরীয় এই তারকার বর্ণাঢ্য ও গৌরবময় ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে ক্লাব সূত্র জানিয়েছে।

৩৩ বছর বয়সী সালাহ ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেবার পর এ পর্যন্ত খেলেছেন ৪৩৫ ম্যাচ। এ সময়ে ২৫৫ গোল করে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ইয়ান রাশ ও রজার হান্টের পরে তৃতীয় স্থানে রয়েছেন।

ক্যারিয়ারে চারবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জয় করেছেন সালাহ। ২০১৯/২০ ও ২০২৪/২৫ মৌসুমে লিগ শিরোপার পাশাপাশি ২০১৯ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও লিভারপুলের জার্সিতে ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ ও দুটি লিগ কাপ জয় করেছেন।

এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ৫ গোল করেছেন সালাহ। তার আগের মৌসুমে করেছিলেন ২৯ গোল।

গত ডিসেম্বরে কোচ আর্নে স্লটের সাথে নাটকীয় বিরোধে এ্যানফিল্ডে সালাহর ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরী হয়। লিভারপুলে তাকে যথাযথ সম্মান দেয়া হচ্ছে না, এই অভিযোগে সালাহ-স্লট বিরোধ চরমে ওঠে। তারই জেড়ে পরপর দিন ম্যাচ সালাহকে সাইডলাইনে বসিয়ে রাখেন স্লট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লিভারপুলকে বিদায় জানানোর বিষয়ে এক ভিডিও বার্তায় সালাহ বলেন, ‘দূর্ভাগ্যবশত: সেই দিনটি সামনে এসেছে। এটা আমার বিদায়ে প্রথম অধ্যায়। আমি মৌসুমের শেষে লিভারপুল ছাড়তে যাচ্ছি। আমি শুরুতেই বলতে চাই, কখনো কল্পনাও করিনি এই ক্লাব, এই শহর, এই মানুষগুলো আমার জীবনের এতটা গভীরে জায়গা করে নেবে। লিভারপুল শুধু একটি ফুটবল ক্লাব নয়। এটা একটি আবেগ, একটি ইতিহাস, একটি আত্মা। যারা এই ক্লাবের অংশ নয়, তাদের কাছে আমি এটা ভাষায় বোঝাতে পারব না।

এখানকার ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে যারা আমাকে সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে অতীত ও বর্তমানের সতীর্থদের।

“ভক্তদের জন্য আমার কাছে যথেষ্ট শব্দ নেই। আমার ক্যারিয়ারের সেরা সময়ে তারা আমাকে যে সমর্থন দিয়েছেন, আর কঠিন সময়েও যেভাবে পাশে থেকেছে, এটা আমি কখনো ভুলব না। সবসময় সমর্থকরা আমার সঙ্গে থাকবে।

বিদায় নেওয়া কখনোই সহজ নয়। এই ক্লাব আমাকে জীবনের সেরা সময় উপহার দিয়েছেন। আমি সবসময় আপনাদেরই একজন হয়ে থাকব। এই ক্লাব সবসময়ই আমার এবং আমার পরিবারের কাছে ঘর হয়ে থাকবে।

সবকিছুর জন্য ধন্যবাদ। আপনাদের সবার কারণেই আমি কখনো একা হাঁটব না।’

এদিকে সালাহর এজেন্ট র‌্যামি আব্বাস ইসা এক্সে পোস্ট করেছেন, ‘আগামী মৌসুমে মোহাম্মদ কোথায় খেলবে সেটা এখনও জানিনা।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌসুমের শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ

আপডেট সময় : ১০:১৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬