ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের ফেরার সম্ভাবনা

  • আপডেট সময় : ০৭:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 60
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচে ইনজুরি কাটিয়ে দলে ফিরতে প্রস্তুত রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে।

গত সপ্তাহে মাদ্রিদে প্রথম লেগে সিটির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি এমবাপ্পে।

তবে এই মৌসুমে ৩৩ ম্যাচে ৩৮ গোল করা ফ্রান্সের এই ফরোয়ার্ড ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

রিয়াল কোচ আলভারো আরবেলোয়া সোমবার সাংবাদিকদের বলেন, ‘‘এমবাপ্পে খেলতে প্রস্তুত। তাকে আবারও মাঠে দেখার অপেক্ষা শেষ হচ্ছেনা। তার খেলা উপভোগ করতে এবং তার গোলগুলো বারবার দেখতে চাই। অবশ্যই দলের জন্য সবসময়ই সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।”

ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহামও দলের সঙ্গে ভ্রমণ করেছেন। যদিও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠলেও সিটির বিপক্ষে খেলার জন্য এখনও তিনি প্রস্তুত নন।

আরবেলোয়া বলেন, “বেলিংহাম তার সতীর্থদের সঙ্গে থাকতে চেয়েছিল। তাকে দলের কাছাকাছি ফিরে আসতে দেখে আমি খুব খুশি। দলীয় আলোচনা ও বিরতির সময় সে সবসময় নেতার ভূমিকা রাখে।”

প্রথম লেগে বড় ব্যবধানে এগিয়ে থাকার কারণে রিয়াল টানা তৃতীয় মৌসুমে সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

রিয়াল ডিফেন্ডার এন্টোনিও রুডিগার মনে করেন, জয়ের মূল চাবিকাঠি হবে সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ডকে তার সেরা ফর্মে ফিরতে না দেওয়া ।

এ সম্পর্কে রুডিগার বলেন, “হালান্ডের মতো খেলোয়াড়ের বিপক্ষে খেলাটা দারুণ অভিজ্ঞতা। আমি শারীরিক লড়াই পছন্দ করি, এটা আমি চাই, যেমনটা সে-ও চায়। আমি এই দ্বৈরথের জন্য অপেক্ষা করছি। সে বিশ্বমানের স্ট্রাইকার, খুব শক্তিশালী, আর আমি এমন প্রতিদ্বন্দ্বীতা পছন্দ করি।”
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের ফেরার সম্ভাবনা

আপডেট সময় : ০৭:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬