ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের

‘যত দ্রুত সম্ভব’ আরো অস্ত্রের জন্যে ইউরোপের প্রতি জেলেনস্কির আহবান

  • আপডেট সময় : ০৫:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি যত দ্রুত সম্ভব আরো অস্ত্র বিশেষ করে যুদ্ধবিমানের জন্যে মিত্র দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন।

ইউক্রেনে রুশ হামলার পর বুধবার এ প্রথম ব্রিটেন ও ফ্রান্স সফরে গিয়ে আরো অস্ত্রের জন্য অনুরোধ জানান তিনি।

জেলেনস্কি লন্ডনে খুব ব্যস্ততম সময় কাটান। তিনি রাজা চার্লসের সাথে সাক্ষাৎ করেন এবং পার্লামেন্টে ভাষণ দেন।

ফ্রান্সে তাকে ফরাসী প্রেসিডেন্ট ইমানুলেয়ল ম্যাঁক্রোর সাথে নৈশভোজে বৈঠকে যোগ দেন। এতে অংশ নিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।

জেলেনস্কি আরো অস্ত্র বিশেষ করে যুদ্ধবিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং এসব দ্রুত সরবরাহের আহবান জানিয়েছেন।

প্যারিসে তিনি বলেছেন, ‘ইউক্রেন যত তাড়াতাড়ি ভারী অস্ত্র পাবে, আমাদের পাইলটরা যত তাড়াতাড়ি বিমান পাবে রুশ আগ্রাসন তত তাড়াতাড়ি শেষ হবে এবং আমরা ইউরোপে শান্তি ফিরিয়ে আনতে পারব।’

তিনি সতর্ক করে বলেন, ‘সময় খুব কম।’

এর পরিপ্রেক্ষিতে ম্যাক্রোঁ রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের জয়ের জন্যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেছেন, ইউক্রেনকে বিজয়ী করতে এবং সে দেশের বৈধ অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ফ্রান্স সহায়তা করতে দৃঢ় প্রতিজ্ঞ।

শলৎস বলেছেন, ‘জার্মানি ও তার মিত্ররা আর্থিকভাবে, মানবিক সহায়তা ও অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহায়তা করেছে। যতদিন প্রয়োজন তা অব্যাহত থাকবে।’

ব্রিটেন ইউক্রেনীয় যোদ্ধাদের প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বিদেশ সফরে জেলেনস্কি ব্রিটেনে যান। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় থেকে বলা হয়েছে, কী ধরনের যুদ্ধবিমান ইউক্রেনকে দেয়া যায় তা খতিয়ে দেখতে তিনি প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

প্যারিসে ঝটিকা সফর শেষে বৃহস্পতিবার জেলেনস্কি ব্রাসেলসে ইইউ নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘যত দ্রুত সম্ভব’ আরো অস্ত্রের জন্যে ইউরোপের প্রতি জেলেনস্কির আহবান

আপডেট সময় : ০৫:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩