ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

যুবকদের শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় : ০২:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘যেকোনো জাতির জন্য যুবসমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই দেশের তরুণরা শিক্ষা, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে যোগ্য নাগরিক হবে।’

রোববার ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২’ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের তরুণদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করতে পদক্ষেপ নিয়েছে, যা বেশিরভাগই হবে প্রযুক্তিনির্ভর।

তিনি বলেন, ২০৪১ সালের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হবে যুবসমাজ। দেশের যুবসমাজকে জাতির মূল্যবান সম্পদ হিসেবেও অভিহিত করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বিশ্বের অনেক দেশ তাদের জনসংখ্যায় প্রয়োজনীয় যুবক না থাকায় ভুগছে।

যুবসমাজকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা সংক্ষেপে বর্ণনা করেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এবং মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উদ্দিন বক্তব্য দেন।

যুব ও ক্রীড়া সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব মঞ্চে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের পক্ষে মোঃ মাসুদ আলম ও মেঘনা খাতুন বক্তব্য দেন।

প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী পুরস্কারপ্রাপ্তদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে দেশের উন্নয়নের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুবকদের শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২