ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ব্যবসায়ীদের লকডাউনবিরোধী বিক্ষোভ

  • আপডেট সময় : ০৮:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • / 185
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে সারাদেশে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। এ নিয়ে রোববার রাজধানীর নিউমার্কেট এলাকায় লকডাউনবিরোধী মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় তারা নিউমার্কেট সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের তথ্যমতে, রোববার দুপুরের দিকে নিউমার্কেটের সামনে থেকে মিছিল বের করে স্থানীয় ব্যবসায়ীরা। মিছিলে লকডাউনবিরোধী স্লোগান দিতে দেখা যায়। এ সময় ব্যবসায়ীরা অবিলম্বে লকডাউন প্রত্যাহারের দাবি জানান।

ব্যবসায়ীরা বলেন, ‘আমরা কোনো লকডাউন চাই না। এটাই আমাদের এক দফা দাবি।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে ব্যবসায়ীদের লকডাউনবিরোধী বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১