ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

রাজধানীতে শ্যামলী ও নতুনবাজারে বাসে আগুন

  • আপডেট সময় : ০৯:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনে এবং নতুনবাজার কোকাকলার সামনে বৈশাখী পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে বাসে আগুন দেয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন বাজারে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শ্যামলী স্কয়ারের সামনে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাগরিবের নামাজের সময় কলেজগেট থেকে গাবতলীমুখী ওই বাসটি শ্যামলী সিনেমা হল অতিক্রম করছিল। ওই সময় হঠাৎ বাসটির পেছন দিকে আগুন দেখা যায়। একপর্যায়ে স্থানীয়রা মিলে আগুন নেভান।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার ইমরুল জানান, আজ আনুমানিক সন্ধ্যা ৬টায় শ্যামলী স্কয়ারের সামনে আউটগোয়িংয়ে ওয়েলকাম পরিবহনের একটি বাসে যাত্রীবেশে উঠে আগুন লাগিয়ে নেমে যায় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল ৬ থেকে রাত ৭টা পর্যন্ত সারাদেশে মোট ৮টি আগুনের সংবাদ পেয়েছে তারা। এর মধ্যে ঢাকা সিটিতে ২টি, ঢাকা বিভাগে (গাজীপুর, সাভার) ২টি, চট্টগ্রাম বিভাগে (সীতাকুণ্ড, কর্ণফুলী) ২টি, রাজশাহী বিভাগ (বগুড়া) ১টি, রংপুর বিভাগে (পার্বতীপুর) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৪টি বাস, ১টি লরি, ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল পুড়ে যায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে শ্যামলী ও নতুনবাজারে বাসে আগুন

আপডেট সময় : ০৯:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩