ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর হোটেলে নারী চিকিৎসকের গলাকাটা লাশ, কথিত স্বামী পলাতক

  • আপডেট সময় : ১২:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • / 200
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জান্নাতুল নাঈম সিদ্দীক। বয়স ২৭ বছর। বুধবার রাতে সদ্য এমবিবিএস পাস করা ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন জান্নাতুল ও রেজাউল নামে ওই দুজন। পরে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া খবরের পর হোটেলের চতুর্থ তলার ৩০৫ নম্বর রুম থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুলের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, স্বামী পরিচয় দেয়া ওই ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুত আমরা তার অবস্থান সম্পর্কে জানতে পারব বলে আশা করি। এছাড়া হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জানা গেছে, নিহত জান্নাতুল নাঈম সিদ্দীক মগবাজারের কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্স করছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীর হোটেলে নারী চিকিৎসকের গলাকাটা লাশ, কথিত স্বামী পলাতক

আপডেট সময় : ১২:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২