ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

রাণীশংকৈলে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি

  • আপডেট সময় : ০১:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭
  • / 506

SAMSUNG CAMERA PICTURES

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধি:  ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে সোমবার বিকালে কাল বৈশাখি ঝড়ের তান্ডবে ঘরবাড়ীসহ কয়েক হাজার একর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ।
হঠাৎ ঝড়ের তান্ডবে উপজেলা জুড়ে ঘরবাড়ি, কৃষকের ধান, ভুট্টা সহ কয়েক হাজার একর জমির আবাদি ফসল ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে উপজেলার চাপোড় পার্বতীপুর,রশনপুর,রাউতনগর পদমপুরে দেখা যায় সাধারন মানুষের ঘরবাড়ীর টিনের চালা,ইটের দেয়াল,পাকা ঘরের লিনটন ভেঙ্গে মুচরে পড়ে রয়েছে মাটিতে,এছাড়াও অনেকে ঘরের টিন পাথরের আঘাতে টিনের চালা ভুটু হয়ে ধুমড়ে মুচড়ে পড়েছে। দেখে মনে হয় কেউ যেন ধারালো ধা দিয়ে কুপিয়ে টিনের চালাকে ক্ষত বিক্ষত করেছে। বিশেষ করে উপজেলা জুড়ে আবাদী ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকদের আহাজারি সীমাহীন পর্যায়ে পৌছে গেছে। তারা প্রশাসননহ সাংবাদিকদের দেখলেই আমার সব শেষ হয়ে গেছে বলে কান্নায় ভেঙ্গে পড়ছে।

কয়েক শত ঘরবাড়ি ভেঙ্গে  খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে উপজেলার অনেক মানুষেই। বিশেষ করে ৩ নং হোসেন গাও,৪নং লেহেম্বা ইউপির লোকজন সবচেয়ে বেশি ক্ষতির স্বীকার হয়েছে। খোজ নিয়ে জানাযায়, উপজেলার ভন্ড গ্রাম, রাউৎনগর, পদমপুর,কলিগাঁও, উত্তরগাঁও, হাড়িয়া, মীরডাঙ্গী, নেকমরদ,ধর্মগড় সহ বিভিন্ন এলাকায় কাল বৈশাখি ঝড় ও শিলা বৃষ্ঠিতে ঘর বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তায় গাছপালা ভেঙ্গে যাতায়াত বন্ধ সহ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে উপজেলা জুড়ে।

এ ব্যাপারে ভন্ডগ্রামের ফারুক আহম্মদ,উত্তরগাঁওয়ের ইউসুফ, চাপোড় পাবতীপুরের বেলাল খোরশেদ আলম ইউনুস আলী বলেন, ভাই ধান ও ভুট্টা ফসলের কর্তনের সময় এ ধরনের ক্ষতি হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে, অনেকে কান্নায় ভেঙ্গে পড়েছে। শিলা বৃষ্টিতে অনেকের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে।

কেউ বা প্রাথমিক চিকিৎসা নিয়েছে আবার অনেকে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এ প্রসঙ্গে কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, এবার এ উপজেলায় ৮৪৯৫ হেক্টর জমিতে ইরি ধান, খরিপ ভূট্টা ১৭৫০-রবি ভূট্টা ২৯১০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। তবে ক্ষতির বিষয়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা প্রাথমিক ভাবে তালিকা তৈরি করছেন।

এসময় ক্ষতি গ্রস্থ এলাকায় জেলা প্রশাসক আব্দুল আওয়াল উপজেলা চেয়ারম্যান আইনুল হক, উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান, জেলা পরিষদের সদস্য আব্দুল কাদের,পৌর মেয়র আলমগীর সরকার,ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম বিএনপি সম্পাদক আতাউর রহমান সহ কৃষি বিভাগের কর্মকর্তারা পরির্দশন করেছেন। এদিকে ক্ষতিগস্ত গ্রামগুলোতে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন জেলা পরিষদের সদস্য আব্দুল কাদের।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, প্রতিটি ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করার জন্য ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছি। তালিকা পেলে ক্ষতিগ্রস্থদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাণীশংকৈলে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি

আপডেট সময় : ০১:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭