ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

রানের সঙ্গে কেরির বৈঠকের সমালোচনা ট্রাম্পের

  • আপডেট সময় : ০৪:২৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
  • / 430
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠকের সমালোচনা করেছেন । খবর এএফপি’র।

বৃহস্পতিবার ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, জন কেরি আমাদের শত্রু দেশের শাসকদের সঙ্গে অবৈধ বৈঠক করেছে যা মার্কিন জনগণের জন্য আমাদের মহৎ কাজগুলোকে ক্ষতিগ্রস্ত করবে।

তিনি টুইটারে ট্রাম্প প্রশাসনের সময় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন এবং টুইটের শেষে উল্লেখ করেন ‘খারাপ’।
জন কেরি ইরানের সঙ্গে ২০১৫ সালে পারমানবিক চুক্তির আলোচনা করেছিলেন। ট্রাম্প এ বছর চুক্তিটি বাতিল করেন। তিনি বলেন, হোয়াইট হাউস ছাড়ার পর এবং ট্রাম্প হোয়াইটহাউসে ঢোকার পর জন কেরি তার বই ‘এভরি ডে ইজ এক্সট্রা’ এর প্রচারাভিযানের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জেরিফের সঙ্গে তিন থেকে চারবার বৈঠক করেন।

এদিকে বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার পূর্বসূরীর সমালোচনা করে বলেছেন, তিনি সরাসরি মার্কিন নীতিকে খাটো করেছেন।

পম্পেও বলেন, কেরি যা করেছেন তা অনুচিত এবং নজিরবিহীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রানের সঙ্গে কেরির বৈঠকের সমালোচনা ট্রাম্পের

আপডেট সময় : ০৪:২৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮