ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রাবিতে চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

  • আপডেট সময় : ০১:৩১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭
  • / 264
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগ ও বাংলাদেশ বায়োইনফরমেটিক্স এন্ড কম্পিউটেশনাল বায়োলজি এসোসিয়েশন (বিবিসিবিএ) এর আয়োজনে Bioinformatics and Biostatistics for Agriculture, Health and Environment শীর্ষক চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মো. ইউসুফ আলী মোল্লা, বিসিএএস’র এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. এ আতিক রহমান, রাবি প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, হেকেপ’র প্রজেক্ট ডাইরেক্টর ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, বিশ্বব্যাংকের সিনিয়র অফিসার ড. মো. মোখলেসুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মনিমুল হক ও সহকারী অধ্যাপক ফারহানা হাসান।
২০ থেকে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশসহ জাপান, চীন ও ভারতের নয়জন গবেষক বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এবং ৪৪ জন বিদেশী গবেষক প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া রাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে ২৭৪টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। সম্মেলনে প্রায় ৪০০ ডেলিগেট অংশ গ্রহণ করছে।

বায়োইনফরমেটিকস অ্যান্ড বায়োস্ট্যাটিসটিকস্ ব্যবহারের মধ্য দিয়ে দেশের কৃষি, স্বাস্থ্য ও পরিবেশের জন্য সরকারের পক্ষে সাসটেইনেবল ডেভোলপমেন্ট গোলস্ অর্জনে সহায়ক ভূমিকা পালনের উদ্দেশ্যেই এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।#(ছবি সংযুক্ত)

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

আপডেট সময় : ০১:৩১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭